ছবি : ওয়ানটিভি
সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে হাউজবোটে করে ঘুরতে এসে পানিতে ডুবে আব্দুল মাজেদ পিপুল নামের এক কলেজে শিক্ষার্থী পর্যটকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে টাঙ্গুয়ার হাওরের নামাগাঁও এলাকায় এই ঘটনা ঘটে। নিহত যুবক রাজশাহীর শাহ মাহধুম থানার মধ্যনদা পাড়া এলাকার নুরুল ইসলাম বাবুর ছেলে। সে রাজশাহী মোহনপুর সরকারি কলেজের বাংলা বিভাগের অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী। বলে জানিয়েছে পুলিশ।
তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফারুক আহমদ জানান, বৃহস্পতিবার সকালে মধ্যনগর থেকে জলপাহাড়ী নামের একটি হাউজবোটে করে সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে ঘুরতে আসেন একদল শিক্ষার্থী। সকাল সাড়ে ১০ টার দিকে হাওরের লামাগাঁও এলাকায় গোসল করতে নামেন তারা। এসময় আব্দুল মাজেদ পিপুল নামের এক কলেজে শিক্ষার্থী পানিতে তলিয়ে নিখোঁজ হন। স্থানীয়দের সহযোগিতায় দুপুর সাড়ের ১২ টার দিকে ওই শিক্ষার্থী মরদেহ উদ্ধার করা হয়।
খবর পেয়ে পুল ঘটনাস্থল থেকে মরদেহ থানায় নিয়ে আসে। প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাজে হস্তান্তর করা হবে বলো জানিয়েছেন পুলিশের ওই কর্মকর্তা।