https://onetv24.com/

1232

sunamganj

সুনামগঞ্জ

মধ্যনগরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৪৮ জনের নামে মামলা

প্রকাশ: ৩১ আগস্ট ২০২৬ ২০:৫৬
প্রতিবেদক: স্টাফ রিপোর্টার

ছবি: সংগৃহীত

সুনামগঞ্জের মধ্যনগরে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের মিছিল করার অভিযোগে বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে। মামলায় ৪৮ জনের নাম উল্লেখ করে আরও ১০ থেকে ১৫ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

সোমবার (৩১ আগস্ট) মধ্যনগর থানায় মামলাটি দায়ের করেন উপজেলার বংশীকুন্ডা উত্তর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক শাহাজাহান মিয়া। তিনি উপজেলার কার্তিকপুর গ্রামের ইদ্রিস আলীর ছেলে।

মামলার অভিযোগে বলা হয়, গত শুক্রবার (২৮ আগস্ট) বিকেলে মধ্যনগর উপজেলার উত্তর বংশীকুন্ডা ইউনিয়নের বাঙালভিটা এলাকায় নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নেতা-কর্মীরা মিছিল বের করেন। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৪৮ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ১০ থেকে ১৫ জনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে।

মামলায় এখলাছুর রহমান তারা মিয়া, আজিজুল হক, এমরান হোসেন বিপক, রাজন মিয়া, রাজন চন্দ্র, রোমান মিয়া, সাজিদ মিয়া, সুজন মিয়া, জুয়েল আখঞ্জী, সুজিত, শাহিন মিয়া, ইমন মিয়া, জিয়া উদ্দিন, মহিবুর রহমান, নজির হোসেন, আল আমিন, মুশাহিদ হোসেন রানু, হাসান মিয়া, জাবের আহমদ, শামীম আহমদ, সেলিম ভূঁইয়া, নজরুল ইসলাম, শাকিল আহমদ লিজান, জুনায়েদ মিয়া, কাদের পাশা, আলী হোসেন, শাহজাহান চৌধুরী, জাহাঙ্গীর মিয়া, ইকবাল হোসেন, সোহাগ মিয়া, রাসেল, ফারুক মিয়া, কবির মিয়া, সাজ্জাত, শাখাওয়াত হোসেন শিপন, আঙ্গুর মিয়া, এমরুল হাসান, মিয়া হোসেন, লিমন মিয়া, লিক্সন মিয়া, জাহেদ মিয়া, জোটন রায় জনি, আব্দুল আমিন, জিলানী, জাহেদ মিয়া, রাসেল আহমেদ, কবির মিয়া ও সজিবের নাম রয়েছে।

এদিকে মামলায় তাহিরপুর উপজেলায় কর্মরত  কালবেলা প্রতিনিধি সাংবাদিক শওকত হাসান সৈকতের নাম রয়েছে । তিনি দাবি করেন, মিছিলের সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই এবং ঘটনার সময় তিনি ঘটনাস্থলেও উপস্থিত ছিলেন না। তার অভিযোগ, উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাকে মামলায় আসামি করা হয়েছে।

মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহাবুদ্দিন শাহিন বলেন, স্থানীয় বিএনপি নেতা বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে মামলাটি করেছেন। অভিযোগের বিষয়ে তদন্ত করা হবে। তদন্তে কারও সম্পৃক্ততা না পাওয়া গেলে আইন অনুযায়ী তার নাম মামলা থেকে বাদ দেওয়ার ব্যবস্থা করা হবে।

🔔 শিরোনাম
৫৫ বছর ধরে নিরুদ্দেশ দুই ভাই ছাতক-সিলেট রেলপথ প্রকল্পের মেয়াদ শেষ, কাজ  মাত্র সিকিভাগ হয়‌নি ! ছাতকে ৪৩৪ গাছের নিলাম মূল্যায়ন ও প্রক্রিয়া নিরপেক্ষ তদন্তের দাবি ঈদের দিন আলোচিত ওয়ারিস হ, ত্যা মা ম লায় ২ জনের যা'ব'জ্জী'বনসহ ১১ জনের বিভিন্ন মেয়াদ সা'জা এক সপ্তাহের মধ্যে দালাল চক্রের তথ্য পাঠাতে পুলিশ বিভাগকে নির্দেশ দিলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী আনসার উজ্জ্বল নি হ তে হানিফের সম্পৃক্ততার অ ভি যো গ সুনামগঞ্জে বাস উল্টে খাদে পড়ে নারী নি হ ত: আহত ২০ জন গোচারণ ভূমি দখল নিয়ে দিরাইয়ে হা ম লার অ ভিযোগ সিলেটে সড়ক দু র্ঘ ট না: সুনামগঞ্জের একই পরিবারের স্বামী, স্ত্রীসহ সন্তান নি হ ত প্রধানমন্ত্রী সুনামগঞ্জের উন্নয়নে খুবই আন্তরিক : এমপি কয়ছর