https://onetv24.com/

1258

sports

খেলা

দিরাইয়ে কাবাডি নিয়ে তরুণদের উচ্ছ্বাস, চলছে দল গঠন

প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৬ ০৯:৫৮
প্রতিবেদক: মোঃ আয়মান মিয়া , দিরাই

ছবি : ওয়ানটিভি

মাদক ও অপরাধ দমনের পাশাপাশি যুবসমাজকে খেলাধুলার প্রতি ইতিবাচক ধারায় সম্পৃক্ত করতে দিরাইয়ে প্রথমবারের মতো থানা পর্যায়ে শুরু হয়েছে  ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬। এই টুর্নামেন্টকে কেন্দ্র করে স্থানীয় তরুণ ও ক্রীড়ামোদী মহলে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

​টুর্নামেন্টের সার্বিক প্রস্তুতি ও মাঠ পরিদর্শনকালে দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আমিনুল ইসলাম জানান, থানা পর্যায়ে প্রতিভা অন্বেষণ ও বাছাইয়ের মাধ্যমে সেরা খেলোয়াড়দের নিয়ে একটি শক্তিশালী কাবাডি দল গঠন করা হবে। এই দলটি পরবর্তীতে জেলা পর্যায়ের প্রতিযোগিতায় দিরাই থানার প্রতিনিধিত্ব করবে।
​পুলিশ প্রশাসনের এমন সময়োপযোগী উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও ক্রীড়া সংগঠকরা। তাদের মতে, খেলাধুলা যুবসমাজকে মাদক, অপরাধ ও নেতিবাচক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে সবচেয়ে বড় ভূমিকা পালন করে।

টুর্নামেন্টে অংশ নিতে ইচ্ছুক উপজেলার উদীয়মান ও আগ্রহী কাবাডি খেলোয়াড়দের দ্রুত দিরাই থানায় যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে। বর্তমানে দল গঠনের লক্ষ্যে রেজিস্ট্রেশন ও টিম সংগ্রহের কাজ চলছে এবং খুব শীঘ্রই আনুষ্ঠানিক যাচাই-বাছাই ও ট্রায়াল শুরু হবে।

🔔 শিরোনাম
৭২ ঘন্টার মধ্যে বদলির অদলবদল, অফিস সহকারীর খুঁটির জোর কোথায় মানবতাবিরোধী মামলায় ওবায়দুল কাদেরসহ ৭ আসামির মৃত্যুদণ্ড স্থানীয় নির্বাচনে বিএনপি একক প্রার্থীকে সমর্থন দিবে দলের সিদ্ধান্তের বাহিরে গেলে কঠোর পদক্ষেপ- জি কে গউস শান্তিগঞ্জে 'নৌকাবাইচ' ঘিরে উত্তেজনা, বন্ধের দাবি প্যানেল চেয়ারম্যানের চু রি র অ ভি যোগে তিনজনকে বেঁধে অ মা নুষিক নি র্যা তন, দুইটি মন্ত্রণালয়ের স্থায়ি কমিটির সদস্য হলেন এমপি কয়ছর সিলেট ও সুনামগঞ্জ সীমান্তে ৩৬ লাখ টাকার চো'রা'চালানি মালামাল আ'টক কোটি টাকা রাজস্ব দিয়ে মৎস্য আহরণ থেকে বঞ্চিত মৎস্যজীবী রাতে টর্চলাইট জ্বালিয়ে ছাতকের দুই গ্রামের সং ঘ র্ষে আ হ ত ৩০ ছাতকে পুলিশের অভিযানে ইয়া'বা সহ ৩ জন বিভিন্ন মামলার আরো ৪ আসামী গ্রে'ফ'তার।