https://onetv24.com/

1271

one-tv-special

ওয়ান টিভি স্পেশাল

৭২ ঘন্টার মধ্যে বদলির অদলবদল, অফিস সহকারীর খুঁটির জোর কোথায়

প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৬ ২০:৩২
প্রতিবেদক: স্টাফ রিপোর্টার

ছবি : সংগৃহীত

প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচিসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্পে অর্থ আত্মসাৎ ও অনিয়মের অভিযোগে সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) অফিস সহকারী মো. মোফাজ্জল হোসেন মিলনের অপসারণ ও শাস্তির দাবিতে মানববন্ধনের পর তাকে চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় বদলি করা হয়। কিন্তু বদলি আদেশের ৭২ ঘণ্টা না পেরোতেই তা পরিবর্তন করে আবারও নিজ জেলা সুনামগঞ্জে বদলি করা হয়েছে তাকে। অভিযোগ ওঠা এক কর্মকর্তার বদলি নিয়ে এমন অদলবদলে প্রশ্ন উঠেছে-কী কারণে মাত্র তিন দিনের ব্যবধানে বদলি আদেশ পরিবর্তন হলো? জেলা জুড়ে গুঞ্জন উঠেছে এলজিইডির উর্ধ্বতন কর্মকর্তাদের ম্যানেজ করে জেলার তাহিরপুর উপজেলা প্রকৌশল কার্যালয়ে আবারও যুক্ত হয়েছে।

খোঁজ নিয়ে জানা যায়, মিলনকে প্রথমে সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলা থেকে চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট উপজেলায় বদলি করা হলেও মাত্র তিন দিনের ব্যবধানে সেই আদেশ পরিবর্তন করে পার্শ্ববর্তী তাহিরপুর উপজেলায় পদায়ন করা হয়। এতে স্থানীয়দের মধ্যে প্রশ্ন উঠেছে কোন খুঁটির জোরে এত দ্রুত বদলি ব্যক্তিকে আবারও তাহিরপুরে যুক্ত করা হলো। এরপর থেকে শুরু হয় জেলা জুড়ে আলোচনা সমালোচনার তোলপাড়।  

এব্যাপারে জামালগঞ্জ সচেতন ফোরামের সদস্য সচিব সাব্বির হাসান জানান, দীর্ঘ ১৭ বছর একই কর্মস্থলে থাকার কারনে জামালগঞ্জ প্রকৌশলী কার্যালয়ের অফিস সহকারী নিজের সেচ্চাচারিতা প্রদর্শন করে চলছেন। তার বিরুদ্ধে অনেক অনিয়ম দুর্নীতির অভিযোগ আছে। 

তাহিরপুর উন্নয়ন ফোরামের সেক্রেটারি আব্দুর রহমান জানান, শুনেছি একজন অফিস সহকারী তাহিরপুরে বদলি হয়ে আসছেন। তার নামে অনিয়ম দুর্নীতির অনেক অভিযোগ শুনেছি। আমরা চাই আমাদের উপজেলায় ভালো একজন লোক আসুক।

এরআগে গত ১৩ সেপ্টেম্বর সকালে জামালগঞ্জ উপজেলা পরিষদ গেটের সামনে প্রধান সড়কে ‘আমরা দুর্নীতিবাজ মিলনের দ্রুত অপসারণ ও শাস্তি দাবি করি’ স্লোগান সামনে রেখে সচেতন নাগরিকদের ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য দেন হাসান আল মাসুম, সোহেল আহমদ, তোফায়েল আহমেদ, মো. মোবারক হুসেন, সাব্বির রহমান আরিফ, জামিন আহমদ ও শাহিন মিয়া।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, এলজিইডির অফিস সহকারী মোফাজ্জল হোসেন মিলন প্রায় ১৬ বছর ধরে জামালগঞ্জে কর্মরত। দীর্ঘদিন একই কর্মস্থলে থাকার সুযোগে তিনি অফিসে একটি প্রভাববলয় তৈরি করেছেন। কোটেশনের মাধ্যমে বিভিন্ন লাইসেন্স দিয়ে কাজ নেওয়া এবং বিভিন্ন উন্নয়ন প্রকল্পে প্রভাব বিস্তারের মাধ্যমে অনিয়ম করা হচ্ছে বলেও অভিযোগ করেন তারা।

স্থানীয়দের দাবি, অফিস সহকারী পদে কর্মরত হলেও জামালগঞ্জের রাস্তাঘাট, ব্রিজ-কালভার্টসহ বিভিন্ন উন্নয়ন কাজে তার প্রভাব রয়েছে। তার প্রভাবের কারণে উপজেলা এলজিইডি কার্যালয়ের কর্মকর্তারাও এসব বিষয়ে কার্যকর ব্যবস্থা নেন না বলে অভিযোগ করেন তারা।

বৃক্ষরোপণ কর্মসূচি নিয়েও অনিয়মের অভিযোগ তোলেন মানববন্ধনকারীরা। তাদের দাবি, জামালগঞ্জ উপজেলায় প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় বিভিন্ন প্রজাতির প্রায় ১ হাজার ৮০০ গাছ লাগানোর জন্য অর্থ বরাদ্দ দেওয়া হয়। কিন্তু বাস্তবে প্রায় ৯০০ গাছ লাগানো হয়েছে বলে তাদের অভিযোগ। তদারকির অভাবে সড়কের পাশে লাগানো অধিকাংশ গাছ মারা গেছে বলেও দাবি করেন তারা।

বক্তারা আরও দাবি করেন, প্রতিটি গাছ রোপণের জন্য সরকারিভাবে ৫৩৩ টাকা বরাদ্দ থাকলেও তদারকির দায়িত্বে থাকা মিলন নামমাত্র অর্থ ব্যয় করেছেন। একইভাবে এডিপির বৃক্ষরোপণ প্রকল্পেও অনিয়ম হয়েছে বলে অভিযোগ করেন তারা। এসব অভিযোগের সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান মানববন্ধনকারীরা।

এরপর গত ১৩ সেপ্টেম্বরই স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলীর পক্ষ থেকে প্রধান প্রকৌশলী আব্দুল বারেক হাওলাদার স্বাক্ষরিত এক অফিস আদেশে মোফাজ্জল হোসেন মিলনকে চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট উপজেলা প্রকৌশলীর কার্যালয়ে বদলির আদেশ দেওয়া হয় বলে জানা গেছে। কিন্তু ওই আদেশের মাত্র তিন দিন পর, ১৬ সেপ্টেম্বর, তাকে আবার বদলি করে সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলা প্রকৌশলীর কার্যালয়ে পদায়ন করা হয়।

স্থানীয়দের প্রশ্ন, জামালগঞ্জে দীর্ঘদিন কর্মরত থাকা এবং তার বিরুদ্ধে একাধিক অভিযোগ ওঠার পরও কেন মাত্র তিন দিনের মধ্যে আগের বদলি আদেশ পরিবর্তন করে তাকে একই জেলার পার্শ্ববর্তী উপজেলায় পদায়ন করা হলো। আবারও সুনামগঞ্জ জেলায় কার ‘কোটির জোরে’ এই বদলি পরিবর্তন করা হয়েছে, তা নিয়ে চলছে নানা আলোচনা।”

অভিযোগের বিষয়ে জামালগঞ্জ উপজেলা প্রকৌশলী আনোয়ারুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি প্রতিবেদক-কে বলেন, ‘আমি এখন অফিসের বাইরে আছি।’ এ কথা বলেই তিনি ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন।

বদলির বিষয়টি অস্বীকার করে মোফাজ্জাল হোসেন মিলন বলেন, আমি চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে বদলি হয়নি, আমি তাহিরপুরেই আছি। নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগের এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, আমি কোনো দুর্নীতির সাথে জড়িত না। আমি গাছ লাগিয়েছি আপনারা অনুসন্ধান করে এসে দেখতে পারেন। 

এব্যাপারে সুনামগঞ্জ জেলা এলজিইডির প্রকৌশলী আনোয়ার হোসেনকে একাধিকবার একাধিক নম্বর থেকে কল দিলেও তিনি কল রিসিভ করেন নি। 

🔔 শিরোনাম
৭২ ঘন্টার মধ্যে বদলির অদলবদল, অফিস সহকারীর খুঁটির জোর কোথায় মানবতাবিরোধী মামলায় ওবায়দুল কাদেরসহ ৭ আসামির মৃত্যুদণ্ড স্থানীয় নির্বাচনে বিএনপি একক প্রার্থীকে সমর্থন দিবে দলের সিদ্ধান্তের বাহিরে গেলে কঠোর পদক্ষেপ- জি কে গউস শান্তিগঞ্জে 'নৌকাবাইচ' ঘিরে উত্তেজনা, বন্ধের দাবি প্যানেল চেয়ারম্যানের চু রি র অ ভি যোগে তিনজনকে বেঁধে অ মা নুষিক নি র্যা তন, দুইটি মন্ত্রণালয়ের স্থায়ি কমিটির সদস্য হলেন এমপি কয়ছর সিলেট ও সুনামগঞ্জ সীমান্তে ৩৬ লাখ টাকার চো'রা'চালানি মালামাল আ'টক কোটি টাকা রাজস্ব দিয়ে মৎস্য আহরণ থেকে বঞ্চিত মৎস্যজীবী রাতে টর্চলাইট জ্বালিয়ে ছাতকের দুই গ্রামের সং ঘ র্ষে আ হ ত ৩০ ছাতকে পুলিশের অভিযানে ইয়া'বা সহ ৩ জন বিভিন্ন মামলার আরো ৪ আসামী গ্রে'ফ'তার।