https://onetv24.com/

1260

crime

অপরাধ

সিলেট ও সুনামগঞ্জ সীমান্তে ৩৬ লাখ টাকার চো'রা'চালানি মালামাল আ'টক

প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৬ ১০:০৯
প্রতিবেদক: ওয়ানটিভি ডেস্ক

ছবি : ওয়ানটিভি

সিলেট ও সুনামগঞ্জ সীমান্তে পৃথক অভিযান চালিয়ে প্রায় ৩৬ লাখ ৫৩ হাজার টাকার চোরাচালানি মালামাল আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ—বিজিবি। আটক করা হয়েছে গরু, জিরা, শাড়ি, কসমেটিকস, গাড়ির যন্ত্রাংশ, সুপারি, বিড়ি, জুসসহ বিভিন্ন পণ্য। এ ছাড়া অবৈধভাবে বালু-পাথর উত্তোলনে ব্যবহৃত একটি বারকী নৌকাও জব্দ করা হয়েছে।
মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়ন—৪৮ বিজিবির আওতাধীন সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় পৃথক অভিযান পরিচালনা করা হয়। লাফার্জ, সোনালীচেলা, কালাইরাগ, পাথরকোয়ারী, দমদমিয়া, সোনারহাট ও প্রতাপপুর বিওপির সদস্যরা এসব অভিযানে অংশ নেন। এ সময় বিপুল পরিমাণ গরু, জিরা, শাড়ি, কসমেটিকস, গাড়ির পার্টস, সুপারি, বিড়ি, জুস ও ফুচকাসহ বিভিন্ন ধরনের চোরাচালানি পণ্য আটক করা হয়।
পাশাপাশি সীমান্তবর্তী নদী থেকে অবৈধভাবে বালু ও পাথর উত্তোলনে ব্যবহৃত একটি বারকী নৌকাও জব্দ করে বিজিবি। বিজিবির হিসাব অনুযায়ী, জব্দ করা এসব মালামালের আনুমানিক সিজার মূল্য ৩৬ লাখ ৫৩ হাজার ৩০০ টাকা। সীমান্তের নিরাপত্তা রক্ষা, চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধে বিজিবির অভিযান এবং গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। সীমান্ত দিয়ে যাতে অবৈধভাবে কোনো পণ্য পাচার হতে না পারে, সে বিষয়ে বিজিবি সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন। চোরাচালানের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বিজিবি জানিয়েছে, সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদক পাচার বন্ধে নিয়মিত অভিযান পরিচালনার পাশাপাশি গোয়েন্দা তৎপরতাও জোরদার করা হয়েছে।

🔔 শিরোনাম
৭২ ঘন্টার মধ্যে বদলির অদলবদল, অফিস সহকারীর খুঁটির জোর কোথায় মানবতাবিরোধী মামলায় ওবায়দুল কাদেরসহ ৭ আসামির মৃত্যুদণ্ড স্থানীয় নির্বাচনে বিএনপি একক প্রার্থীকে সমর্থন দিবে দলের সিদ্ধান্তের বাহিরে গেলে কঠোর পদক্ষেপ- জি কে গউস শান্তিগঞ্জে 'নৌকাবাইচ' ঘিরে উত্তেজনা, বন্ধের দাবি প্যানেল চেয়ারম্যানের চু রি র অ ভি যোগে তিনজনকে বেঁধে অ মা নুষিক নি র্যা তন, দুইটি মন্ত্রণালয়ের স্থায়ি কমিটির সদস্য হলেন এমপি কয়ছর সিলেট ও সুনামগঞ্জ সীমান্তে ৩৬ লাখ টাকার চো'রা'চালানি মালামাল আ'টক কোটি টাকা রাজস্ব দিয়ে মৎস্য আহরণ থেকে বঞ্চিত মৎস্যজীবী রাতে টর্চলাইট জ্বালিয়ে ছাতকের দুই গ্রামের সং ঘ র্ষে আ হ ত ৩০ ছাতকে পুলিশের অভিযানে ইয়া'বা সহ ৩ জন বিভিন্ন মামলার আরো ৪ আসামী গ্রে'ফ'তার।