https://onetv24.com/

1268

national

জাতীয়

মানবতাবিরোধী মামলায় ওবায়দুল কাদেরসহ ৭ আসামির মৃত্যুদণ্ড

প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৬ ১৪:১০
প্রতিবেদক: ওয়ানটিভি ডেস্ক

ছবিঃ ওয়ান টিভি

জুলাই গণঅভ্যুত্থানের সময় মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাতসহ দলটির শীর্ষ সাত নেতাকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত অন্য আসামিরা হলেন—কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল এবং নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাত আসামিই বর্তমানে পলাতক রয়েছেন। এর আগে গত ১৮ আগস্ট যুক্তিতর্ক উপস্থাপন শেষে মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ রাখেন ট্রাইব্যুনাল। পরে গতকাল সোমবার (১৪ সেপ্টেম্বর) রায়ের জন্য আজকের দিন ধার্য করেন আদালত।

ওয়ান টিভি / মনোয়ার 

🔔 শিরোনাম
৭২ ঘন্টার মধ্যে বদলির অদলবদল, অফিস সহকারীর খুঁটির জোর কোথায় মানবতাবিরোধী মামলায় ওবায়দুল কাদেরসহ ৭ আসামির মৃত্যুদণ্ড স্থানীয় নির্বাচনে বিএনপি একক প্রার্থীকে সমর্থন দিবে দলের সিদ্ধান্তের বাহিরে গেলে কঠোর পদক্ষেপ- জি কে গউস শান্তিগঞ্জে 'নৌকাবাইচ' ঘিরে উত্তেজনা, বন্ধের দাবি প্যানেল চেয়ারম্যানের চু রি র অ ভি যোগে তিনজনকে বেঁধে অ মা নুষিক নি র্যা তন, দুইটি মন্ত্রণালয়ের স্থায়ি কমিটির সদস্য হলেন এমপি কয়ছর সিলেট ও সুনামগঞ্জ সীমান্তে ৩৬ লাখ টাকার চো'রা'চালানি মালামাল আ'টক কোটি টাকা রাজস্ব দিয়ে মৎস্য আহরণ থেকে বঞ্চিত মৎস্যজীবী রাতে টর্চলাইট জ্বালিয়ে ছাতকের দুই গ্রামের সং ঘ র্ষে আ হ ত ৩০ ছাতকে পুলিশের অভিযানে ইয়া'বা সহ ৩ জন বিভিন্ন মামলার আরো ৪ আসামী গ্রে'ফ'তার।