https://onetv24.com/

1094

sports

খেলা

বিশ্বকাপে ইরান দলের ওপর মানসিক অত্যাচার চলছেই

প্রকাশ: ২২ জুন ২০২৬ ০১:১৬
প্রতিবেদক: ওয়ানটিভি ডেস্ক

ছবি : সংগৃহীত

২০২৬ ফিফা বিশ্বকাপের গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে বেলজিয়াম ও ইরান। তবে, মাঠের লড়াইয়ের চেয়েও বেশি আলোচনায় আছে ইরানের কঠিন ভ্রমণ ক্লান্তি ও লজিস্টিকস সমস্যা। টুর্নামেন্ট চলাকালীন মেক্সিকোতে বেস ক্যাম্প করায় ম্যাচ খেলার জন্য তাদের বারবার দীর্ঘ পথ পাড়ি দিয়ে ভেন্যুতে আসতে হচ্ছে। এমনকি, ম্যাচ শেষে ২ ঘণ্টার মধ্যে আবার মেক্সিকোতে ব্যাক করতে হচ্ছে। এমন কঠিন ও ক্লান্তিকর ভ্রমণ সূচি ফুটবলারদের শারীরিক ও মানসিক ফিটনেসের ওপর চরম নেতিবাচক প্রভাব ফেলছে, যা যেকোনো দলের জন্যই বড় বিপর্যয়।

এই ম্যাচে কাগজে-কলমে বেলজিয়াম স্পষ্ট ব্যবধানে এগিয়ে। কেভিন ডি ব্রুইনার মতো বিশ্বমানের মিডফিল্ডার এবং জেরেমি ডোকুর মতো গতিশীল উইঙ্গারদের নিয়ে গড়া বেলজিয়ামের আক্রমণভাগ যেকোনো রক্ষণ ভাঙতে সক্ষম।

অন্যদিকে, ইরান মূলত রক্ষণাত্মক কৌশল এবং সেট পিসের ওপর নির্ভরশীল। ইরানের সবচেয়ে বড় অস্ত্র তাদের আক্রমণভাগের তারকা তারেমি এবং প্রথম ম্যাচে গোল পাওয়া মোহেব্বি । দুই দলই তাদের প্রথম ম্যাচে জয়বঞ্চিত থেকে ১ পয়েন্ট নিয়ে মাঠে নামছে। বেলজিয়াম তাদের প্রথম ম্যাচে মিশরের সাথে ১-১ গোলে ড্র করে কিছুটা ছন্দহীনতার পরিচয় দিয়েছে। বিপরীতে ইরান তাদের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে দুইবার পিছিয়ে পড়েও দারুণ লড়াকু মানসিকতা দেখিয়ে ২-২ গোলে ড্র করে।

বিশ্বকাপের বর্তমান অবস্থায় গ্রুপ ‘জি’ এর সমীকরণ বেশ জটিল। যেহেতু, কোনো দলই এখনো জয়ের মুখ দেখেনি, তাই নকআউট পর্বের আশা বাঁচিয়ে রাখতে আজ দুই দলের জন্যই ম্যাচটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বেলজিয়াম তাদের গতি ও পাসিং ফুটবলের মাধ্যমে ম্যাচের নিয়ন্ত্রণ নিতে চাইবে। তবে, ইরান যদি তাদের লজিস্টিকস সমস্যা ও তীব্র ক্লান্তি কাটিয়ে প্রথম ম্যাচের মতো প্রতিরোধ গড়তে পারে, তবে বেলজিয়ামের জন্য জয় তুলে নেওয়া সহজ হবে না।

ওয়ান টিভি / রাইজিংবিডি / মনোয়ার

🔔 শিরোনাম
৫৫ বছর ধরে নিরুদ্দেশ দুই ভাই ছাতক-সিলেট রেলপথ প্রকল্পের মেয়াদ শেষ, কাজ  মাত্র সিকিভাগ হয়‌নি ! ছাতকে ৪৩৪ গাছের নিলাম মূল্যায়ন ও প্রক্রিয়া নিরপেক্ষ তদন্তের দাবি ঈদের দিন আলোচিত ওয়ারিস হ, ত্যা মা ম লায় ২ জনের যা'ব'জ্জী'বনসহ ১১ জনের বিভিন্ন মেয়াদ সা'জা এক সপ্তাহের মধ্যে দালাল চক্রের তথ্য পাঠাতে পুলিশ বিভাগকে নির্দেশ দিলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী আনসার উজ্জ্বল নি হ তে হানিফের সম্পৃক্ততার অ ভি যো গ সুনামগঞ্জে বাস উল্টে খাদে পড়ে নারী নি হ ত: আহত ২০ জন গোচারণ ভূমি দখল নিয়ে দিরাইয়ে হা ম লার অ ভিযোগ সিলেটে সড়ক দু র্ঘ ট না: সুনামগঞ্জের একই পরিবারের স্বামী, স্ত্রীসহ সন্তান নি হ ত প্রধানমন্ত্রী সুনামগঞ্জের উন্নয়নে খুবই আন্তরিক : এমপি কয়ছর