https://onetv24.com/

1056

politics

রাজনীতি

পার্লামেন্ট মেম্বারস্ ক্লাবের সদস্য মনোনীত হয়েছেন এমপি কয়ছর

প্রকাশ: ১১ জুন ২০২৬ ২৩:৩২
প্রতিবেদক: ওয়ানটিভি ডেস্ক

মোহাম্মদ কয়ছর আহমদ এমপি

পার্লামেন্ট মেম্বারস ক্লাবের সদস্য পদে মনোনীত হয়েছেন সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসনের সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমেদ। বৃহস্পতিবার (১১ জুন) সংশ্লিষ্ট সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

মোহাম্মদ কয়ছর আহমেদ বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য এবং সংসদীয় কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। এবার জাতীয় সংসদ সদস্যদের ঐতিহ্যবাহী সংগঠন পার্লামেন্ট মেম্বারস ক্লাবের সদস্য পদে দায়িত্ব পাওয়ায় তাঁর নির্বাচনী এলাকায় আনন্দ ও সন্তোষ প্রকাশ করেছেন নেতাকর্মী ও সমর্থকেরা।

প্রতিক্রিয়ায় মোহাম্মদ কয়ছর আহমেদ এ দায়িত্ব দেওয়ায় সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, নতুন দায়িত্ব সততা, নিষ্ঠা ও সফলতার সঙ্গে পালনের জন্য তিনি সবার দোয়া ও সহযোগিতা কামনা করেন।


এদিকে তাকে সদস্য পদে মনোনীত করায় জগন্নাথপুর ও শান্তিগঞ্জ উপজেলার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

🔔 শিরোনাম
৫৫ বছর ধরে নিরুদ্দেশ দুই ভাই ছাতক-সিলেট রেলপথ প্রকল্পের মেয়াদ শেষ, কাজ  মাত্র সিকিভাগ হয়‌নি ! ছাতকে ৪৩৪ গাছের নিলাম মূল্যায়ন ও প্রক্রিয়া নিরপেক্ষ তদন্তের দাবি ঈদের দিন আলোচিত ওয়ারিস হ, ত্যা মা ম লায় ২ জনের যা'ব'জ্জী'বনসহ ১১ জনের বিভিন্ন মেয়াদ সা'জা এক সপ্তাহের মধ্যে দালাল চক্রের তথ্য পাঠাতে পুলিশ বিভাগকে নির্দেশ দিলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী আনসার উজ্জ্বল নি হ তে হানিফের সম্পৃক্ততার অ ভি যো গ সুনামগঞ্জে বাস উল্টে খাদে পড়ে নারী নি হ ত: আহত ২০ জন গোচারণ ভূমি দখল নিয়ে দিরাইয়ে হা ম লার অ ভিযোগ সিলেটে সড়ক দু র্ঘ ট না: সুনামগঞ্জের একই পরিবারের স্বামী, স্ত্রীসহ সন্তান নি হ ত প্রধানমন্ত্রী সুনামগঞ্জের উন্নয়নে খুবই আন্তরিক : এমপি কয়ছর