https://onetv24.com/

1101

politics

রাজনীতি

রাজপথে সক্রিয় বিএনপি এনসিপি, মাঠে  নেই নিষিদ্ধ আ.লীগে 

প্রকাশ: ২৪ জুন ২০২৬ ১৮:০৩
প্রতিবেদক: ওয়ানটিভি ডেস্ক

কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে মঙ্গলবার (২৩ জুন) সুনামগঞ্জে তৎপর ছিলো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। নিষিদ্ধ এই রাজনৈতিক সংগঠনের হাইকমান্ড কর্তৃক প্রতিষ্ঠাবার্ষিকী পালনের ঘোষণা দেয়া হলেও জেলা শহরসহ কোনো উপজেলায় কোনো কার্যক্রম পরিক্ষিত হয়নি। প্রতিষ্ঠাবার্ষিকীর দিনে রাজপথ কিংবা অনলাইন মাধ্যমে কোথাও দেখা যায়নি নেতাকর্মীদের।

এদিকে নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগ ও তার অঙ্গ সহযোগী সংগঠনের দেশব্যাপী নৈরাজ্য ও অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে সুনামগঞ্জ জেলা শহর বিভিন্ন উপজেলায় বিএনপির নেতাকর্মীদের সতর্ক অবস্থান ও শোডাউন লক্ষ্য করা গেছে।

দুপুরে সুনামগঞ্জ শহরে প্রতিবাদ মিছিল করেন জেলা যুবদলের নেতাকর্মীরা। মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এসময় যুবদল নেতারা জানান, নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগ ও ছাত্রলীগ যাতে মানুষের জানমালের কোনো ক্ষতি করতে না পারে সেই জন্যে নেতাকর্মীরা রাজপথে সোচ্চার রয়েছে। কোনো ধরনের নাশকতার চেষ্টা করা হলেও তা শক্ত হাতে দমন করার কথা জানান তারা। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি আমিনুর রশীদ আমীন, সাধারণ সম্পাদক এড মামুনুর রশীদ কয়েছ, সিনিয়র সহ-সভাপতি সোহেল মিয়া,সহ-সভাপতি শামসুদ্দোহা,যুগ্ম সম্পাদক তফাজ্জুল হোসেন,মমিমুল হক কালারচান,নুর আলম,সহ সাংগঠনিক জুনায়েদ আহমদ,সোহেল আহমদ, দপ্তর সম্পাদক শাহ আলম, সহ-দপ্তর সামরুল ইসলাম, আইন সম্পাদক এড দবির,সহ- সমাজ কল্যাণ সম্পাদক রিপন উদ্দিন, সদস্য গিয়াস উদ্দিন, কাওসার,পৌর আহবায়ক আজিজুর রহমান সৌরভ, সি:যুগ্ম আহবায়ক এড স্বপন সহ অনেকে।

এর পরপর শহরে মোটরসাইকেল শোডাউন করে জেলা ছাত্রদল। এসময় তারা নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের বিরুদ্ধে বিভিন্ন শ্লোগান প্রদান করেন। শোডাউনে উপস্থিত ছিলেন, সভাপতি তরেক মিয়া, সিনিয়র সহ সভাপতি হুশিয়ার আলম, সাংগঠনিক সম্পাদক শাহ্ রাহুল, যুগ্ন সাধারণ সম্পাদক শান্ত সহ জেলা ছাত্রদলের সিনিয়র নেতৃবৃন্দ। বিকালে শহরের ট্রাফিক পয়েন্টে নিষিদ্ধ আওয়ামীলীগ কর্তৃক গুম, খুন ও মানবতাবিরোধী কার্যক্রমের বিচারের দাবিতে সমাবেশ করে এনসিপি ও ছাত্রশক্তির নেতাকর্মীরা। এসময় তারা জুলাইয়ে গণহত্যা বিচার কার্যকর করতে সরকারের নিকট দাবী করেন।

এছাড়াও জেলার শান্তিগঞ্জ, দোয়ারাবাজার,তাহিরপুর বিভিন্ন উপজেলায় নিষিদ্ধ আওয়ামীলীগের বিরুদ্ধে প্রতিবাদ কর্মসূচি পালন করে বিএনপি ও অঙ্গ সহযোগি সংগঠন। বিএনপি ও অঙ্গ এই অবস্থান ও প্রশাসনের নজরদারির কারণে সুনামগঞ্জে  রাজপথে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কোনো মিটিং বা মিছিল দেখা যায়নি।

🔔 শিরোনাম
ছাতকে অ বৈ ধ ড্রে জা রে র বালু উত্তোলনে বসতভিটা হারানোর শঙ্কায় ৪০টি পরিবার কামব্যাকের মহাকাব্য লিখে ফাইনালে আর্জেন্টিনা দোয়ারাবাজারে ৭৭ পরীক্ষার্থীর ভবিষ্যৎ নিয়ে শ ঙ্কা ড্রেজার দিয়ে কুশিয়ারা নদী থেকে চলছে বালু উত্তোলল, হুমকির মুখে একাধিক গ্রাম পাহাড়ি ঢলের চাপে সুনামগঞ্জে জগন্নাথপুরের ৮ গ্রামের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে যে নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী সুনামগঞ্জে রেকর্ড পরিমাণ বৃষ্টিতে বাড়ছে বন্যার উদ্বেগ  পাহাড় ধ সে অন্তত ১১ জনের মৃ ত্যু বিদ্যুতের ট্রাজিডিতে শোকে মুহ্যমান অনন্তপুর গ্রাম বি দ্যু ৎ স্পৃ ষ্ট হয়ে একই পরিবারের তিনজনের ম র্মা ন্তি ক মৃ ত্যু