https://onetv24.com/

1121

politics

রাজনীতি

জয়ী হয়েও প্রার্থিতা বাতিল বিএনপি নেতা আসলাম চৌধুরীর!

প্রকাশ: ৩০ জুন ২০২৬ ১১:৪০
প্রতিবেদক: ওয়ানটিভি ডেস্ক

ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৪ আসন থেকে বেসরকারিভাবে নির্বাচিত বিএনপি নেতা আসলাম চৌধুরীর প্রার্থিতা চূড়ান্তভাবে বাতিল করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। সর্বোচ্চ আদালতের এই রায়ের ফলে ওই আসনের স্থগিত থাকা নির্বাচনের ফলাফল আর কখনোই আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা যাবে না।

মঙ্গলবার (৩০ জুন) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বেঞ্চ এই যুগান্তকারী রায় ঘোষণা করেন। এর আগে, গত ১৫ জুন এই মামলার দীর্ঘ শুনানি শেষ করে রায়ের জন্য আজকের দিন (৩০ জুন) ধার্য করেছিলেন আদালত।

আদালতে জামায়াতে ইসলামীর প্রতিদ্বন্দ্বী প্রার্থী মো. আনোয়ার সিদ্দিকীর পক্ষে আইনি লড়াই চালান সিনিয়র আইনজীবী মোহাম্মদ শিশির মনির ও ব্যারিস্টার এএসএম শাহরিয়ার কবির। তাদের সহযোগিতা করেন আইনজীবী মো. আজিম উদ্দিন পাটোয়ারী। অপরদিকে, বিএনপি নেতা আসলাম চৌধুরীর পক্ষে শুনানিতে অংশ নেন সিনিয়র আইনজীবী মিফতাহ উদ্দিন চৌধুরী এবং ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন খোকন।

আদালত সূত্রে জানা যায়, মূলত ঋণখেলাপির গুরুতর অভিযোগে আসলাম চৌধুরীর মনোনয়ন নিয়ে শুরু থেকেই আইনি জটিলতা তৈরি হয়েছিল। গত ১৮ জানুয়ারি নির্বাচন কমিশনে আপিল শুনানির শেষ দিনে তাঁর মনোনয়নপত্রটি বৈধ বলে ঘোষণা করা হয়। পরবর্তীতে এই সিদ্ধান্তের বিরুদ্ধে সংশ্লিষ্ট ব্যাংক কর্তৃপক্ষ হাইকোর্টে রিট দায়ের করলে তা খারিজ হয়ে যায়। হাইকোর্টের সেই আদেশকে চ্যালেঞ্জ করে ব্যাংক প্রশাসন আপিল বিভাগে আবেদন করে। একই সময়ে জামায়াত প্রার্থী মো. আনোয়ার সিদ্দিকীও হাইকোর্টের আদেশের বিরুদ্ধে লিভ টু আপিল করেন।

গত ৩ ফেব্রুয়ারি আপিল বিভাগ আসলাম চৌধুরীর প্রার্থিতা বহালের বিরুদ্ধে লিভ টু আপিল মঞ্জুর করেন। তবে মামলার চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তাঁকে নির্বাচনে লড়ার সুযোগ দেওয়া হলেও, ওই আসনের ফলাফল ঘোষণা স্থগিত রাখার নির্দেশ দেন আদালত।

পরবর্তীতে গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে আসলাম চৌধুরী বেসরকারি ফলাফলে জয়ী হন। কিন্তু আদালতের নিষেধাজ্ঞা থাকায় নির্বাচন কমিশন তাঁর গেজেট বা ফলাফল প্রকাশ করতে পারেনি। আজ সর্বশেষ আপিল বিভাগের চূড়ান্ত রায়ে তাঁর প্রার্থিতাই বাতিল হয়ে যাওয়ায় সেই বিজয়ের ফলাফল আর আলোর মুখ দেখছে না।

🔔 শিরোনাম
৫৫ বছর ধরে নিরুদ্দেশ দুই ভাই ছাতক-সিলেট রেলপথ প্রকল্পের মেয়াদ শেষ, কাজ  মাত্র সিকিভাগ হয়‌নি ! ছাতকে ৪৩৪ গাছের নিলাম মূল্যায়ন ও প্রক্রিয়া নিরপেক্ষ তদন্তের দাবি ঈদের দিন আলোচিত ওয়ারিস হ, ত্যা মা ম লায় ২ জনের যা'ব'জ্জী'বনসহ ১১ জনের বিভিন্ন মেয়াদ সা'জা এক সপ্তাহের মধ্যে দালাল চক্রের তথ্য পাঠাতে পুলিশ বিভাগকে নির্দেশ দিলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী আনসার উজ্জ্বল নি হ তে হানিফের সম্পৃক্ততার অ ভি যো গ সুনামগঞ্জে বাস উল্টে খাদে পড়ে নারী নি হ ত: আহত ২০ জন গোচারণ ভূমি দখল নিয়ে দিরাইয়ে হা ম লার অ ভিযোগ সিলেটে সড়ক দু র্ঘ ট না: সুনামগঞ্জের একই পরিবারের স্বামী, স্ত্রীসহ সন্তান নি হ ত প্রধানমন্ত্রী সুনামগঞ্জের উন্নয়নে খুবই আন্তরিক : এমপি কয়ছর