https://onetv24.com/

1063

entertainment

বিনোদন

প্রেমের গুঞ্জন উসকে দিলেন সাদিয়া জাহান প্রভা

প্রকাশ: ১৪ জুন ২০২৬ ১৬:০৭
প্রতিবেদক: স্টাফ রিপোর্টার

ছবি : সংগৃহীত

কিছুদিন ধরে প্রভার সোশ্যাল অ্যাকাউন্টের পোস্টগুলো দেখে অনেকেই বলাবলি করছে, প্রেমে পড়েছেন অভিনেত্রী। প্রেমিকের সঙ্গেই নাকি ঘুরে বেড়াচ্ছেন দেশ-বিদেশে। যদিও প্রভা বিষয়টি নিয়ে এখনো কিছু বলেননি। তবে তার ইঙ্গিতপূর্ণ পোস্টগুলো নিয়ে চর্চা বেড়েই চলেছে।

ক’দিন আগে একটি ছবি পোস্ট করেন প্রভা। সেখানে তার হাতে রয়েছে লাল রঙের একটি বেলুন। আর বেলুনে লেখা ‘আই লাভ ইউ’। সে ছবি নিয়ে বেশ কানাঘুষা চলছিল। এর মধ্যেই সম্পর্কের গুঞ্জন আবারও উসকে দিলেন অভিনেত্রী। এবার আরও স্পষ্ট ইঙ্গিত। যেন আগের পোস্টের বিপরীতে তার জবাব।
 
শুক্রবার রাতে ফেসবুকে একটি ছবি পোস্ট করেন তিনি। তাতে দেখা গেল, সাদা জামায় কোনো রেস্তোরাঁয় বসে আছেন প্রভা। একটি হাত টেবিলে রেখে অন্য হাত বাড়িয়ে রেখেছেন ক্যামেরার দিকে। আর সে হাতের সঙ্গে আরেকটি হাত; ঘড়ি পরিহিত ওই হাত কোনো পুরুষের বলেই মনে করছেন নেটিজেনরা। ছবির ক্যাপশনে গুঞ্জনের আগুনে ঢি ঢাললেন অভিনেত্রী। লিখেছেন, ‘আই লাভ ইউ টু’।

ওই পোস্ট করার কিছুক্ষণের মধ্যেই প্রতিক্রিয়া ও মন্তব্যের ঝড় ওঠে। অগত্যা পোস্টটি মুছে দেন প্রভা। প্রেমের গুঞ্জনটাকে একটু আড়াল করতেই হয়তো তার এ চেষ্টা। যদিও কেউ কেউ মুহূর্তের মধ্যেই তার ওই পোস্টের স্ক্রিনশট নিয়ে রেখেছেন।

উল্লেখ্য, মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু করেছিলেন প্রভা। পরে নাটকে জনপ্রিয়তা পান। অভিনয় করেছেন চলচ্চিত্রেও। তবে কাজের বাইরে ব্যক্তিগত জীবন নিয়েই বেশি চর্চায় ছিলেন তিনি। ২০১০ সালে অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বকে বিয়ে করেন। কিছুদিন পরই সম্পর্ক ভেঙে যায়। এরপর ২০১৪ সালে মাহমুদ শান্ত নামে এক কর্পোরেট ব্যক্তিকে বিয়ে করেন। সেটাও ভেঙে গিয়েছিল। অতঃপর দীর্ঘদিন একাই ছিলেন অভিনেত্রী। সে একাকীত্বের অবসান ঘটিয়ে এবার হয়তো যৌথ-জীবনের কথা ভাবছেন তিনি। এখন তাই অভিনেত্রীর কাছ থেকে আনুষ্ঠানিক বার্তার অপেক্ষায় তার ভক্তরা

🔔 শিরোনাম
৫৫ বছর ধরে নিরুদ্দেশ দুই ভাই ছাতক-সিলেট রেলপথ প্রকল্পের মেয়াদ শেষ, কাজ  মাত্র সিকিভাগ হয়‌নি ! ছাতকে ৪৩৪ গাছের নিলাম মূল্যায়ন ও প্রক্রিয়া নিরপেক্ষ তদন্তের দাবি ঈদের দিন আলোচিত ওয়ারিস হ, ত্যা মা ম লায় ২ জনের যা'ব'জ্জী'বনসহ ১১ জনের বিভিন্ন মেয়াদ সা'জা এক সপ্তাহের মধ্যে দালাল চক্রের তথ্য পাঠাতে পুলিশ বিভাগকে নির্দেশ দিলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী আনসার উজ্জ্বল নি হ তে হানিফের সম্পৃক্ততার অ ভি যো গ সুনামগঞ্জে বাস উল্টে খাদে পড়ে নারী নি হ ত: আহত ২০ জন গোচারণ ভূমি দখল নিয়ে দিরাইয়ে হা ম লার অ ভিযোগ সিলেটে সড়ক দু র্ঘ ট না: সুনামগঞ্জের একই পরিবারের স্বামী, স্ত্রীসহ সন্তান নি হ ত প্রধানমন্ত্রী সুনামগঞ্জের উন্নয়নে খুবই আন্তরিক : এমপি কয়ছর