https://onetv24.com/

1081

entertainment

বিনোদন

সিনেমায় আসছে ইতালির ‘২৭ দিনের রানি’র গল্প

প্রকাশ: ১৮ জুন ২০২৬ ১৪:৩৮
প্রতিবেদক: ওয়ানটিভি ডেস্ক

ছবি : সংগৃহীত

১৯৪৬ সালের ৯ মে থেকে ২ জুন-মাত্র ২৭ দিনের জন্য তিনি ইতালির রানি ছিলেন। এ জন্য ইতিহাস তাকে মনে রেখেছে ‘মে কুইন’ হিসেবে। তিনি মারিয়া হোসে। বেলজিয়ামের রাজা প্রথম আলবার্টের কন্যা এবং ইতালির যুবরাজ দ্বিতীয় উমবের্তোর স্ত্রী। সেই মারিয়ার গল্প এবার আসছে সিনেমার পর্দায়। ঐতিহাসিক প্রেক্ষাপটে নির্মিতব্য ছবিটির নাম ‘মেইস্তা’। বানাবেন জিনেভ্রা এল্কান। তার সঙ্গে যৌথভাবে চিত্রনাট্য লিখবেন ইতালির খ্যাতিমান নির্মাতা মার্কো বেলোচিও। 

রাজতন্ত্র থাকাকালীন ১৯৪৬-এর ৯ জুন উমবের্তোকে মসনদে বসায় তার পরিবার। সেই সুবাদে রানির মর্যাদা পান মারিয়া। কিন্তু মাত্র ২৭ দিন পরই অনুষ্ঠিত গণভোটে ইতালির জনগণ রাজতন্ত্র বিলুপ্তির পক্ষে ভোট দেয়। বাধ্য হয়ে দেশ ছাড়ে রাজপরিবার। ওই প্রেক্ষাপটের সঙ্গে ইতালির ফ্যাসিবাদী অধ্যায়ের নানা দিকও উঠে আসবে ছবিতে।

জানা যায়, মারিয়া হোসে ছিলেন শিক্ষিত, আধুনিক ও ফ্যাসিবাদবিরোধী চিন্তার মানুষ। তিনি বুঝতে পেরেছিলেন যে, যুদ্ধের পর ইতালিতে রাজতন্ত্রের ভবিষ্যৎ অনিশ্চিত। তাই তার অবস্থান ছিল সাধারণ মানুষের সমর্থনে।

পরিচালক জিনেভ্রা এলকান বলেন, ‘ছবিটি ১৯৪৬ সালের সেই গুরুত্বপূর্ণ কয়েক সপ্তাহের ঘটনা তুলে ধরবে, যখন মারিয়া হোসে একদিকে রানির দায়িত্ব গ্রহণ করেছিলেন, অন্যদিকে নিজের চোখে একটি যুগের অবসানও দেখেছিলেন।’ ছবিটিতে কারা অভিনয় করবেন, সে বিষয়ে এখনো কিছু জানাননি নির্মাতা।

সূত্র ঃ খবর ভ্যারাইটির / ওয়ান টিভি / মনোয়ার

🔔 শিরোনাম
৫৫ বছর ধরে নিরুদ্দেশ দুই ভাই ছাতক-সিলেট রেলপথ প্রকল্পের মেয়াদ শেষ, কাজ  মাত্র সিকিভাগ হয়‌নি ! ছাতকে ৪৩৪ গাছের নিলাম মূল্যায়ন ও প্রক্রিয়া নিরপেক্ষ তদন্তের দাবি ঈদের দিন আলোচিত ওয়ারিস হ, ত্যা মা ম লায় ২ জনের যা'ব'জ্জী'বনসহ ১১ জনের বিভিন্ন মেয়াদ সা'জা এক সপ্তাহের মধ্যে দালাল চক্রের তথ্য পাঠাতে পুলিশ বিভাগকে নির্দেশ দিলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী আনসার উজ্জ্বল নি হ তে হানিফের সম্পৃক্ততার অ ভি যো গ সুনামগঞ্জে বাস উল্টে খাদে পড়ে নারী নি হ ত: আহত ২০ জন গোচারণ ভূমি দখল নিয়ে দিরাইয়ে হা ম লার অ ভিযোগ সিলেটে সড়ক দু র্ঘ ট না: সুনামগঞ্জের একই পরিবারের স্বামী, স্ত্রীসহ সন্তান নি হ ত প্রধানমন্ত্রী সুনামগঞ্জের উন্নয়নে খুবই আন্তরিক : এমপি কয়ছর