https://onetv24.com/

1262

sunamganj

সুনামগঞ্জ

দিরাইয়ে খেলাফত মজলিসের বিক্ষোভ, কালো আইন বাতিলের দাবি

প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৬ ২০:২০
প্রতিবেদক: দিরাই প্রতিনিধি

ছবি : ওয়ানটিভি

বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সুনামগঞ্জের দিরাইয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১১ সেপ্টেম্বর ) বাদ জুমা বাংলাদেশ খেলাফত মজলিসের দিরাই উপজেলা ও পৌর শাখার যৌথ উদ্যোগে দিরাই বাজার জামে মসজিদ প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

দিরাই উপজেলা শাখার সভাপতি মাওলানা আব্দুস সালামের সভাপতিত্বে এবং পৌর শাখার সাধারণ সম্পাদক হাফিজ ইয়াহইয়া বিন হাবিবের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন সুনামগঞ্জ জেলা শাখার সিনিয়র সহসভাপতি মাওলানা ওয়ারিস উদ্দিন, সহসভাপতি মাওলানা আব্দুল খালিক, দিরাই উপজেলা শাখার প্রধান উপদেষ্টা মাওলানা শরীফ উদ্দীন এবং পৌর শাখার সভাপতি মাওলানা এ.বি.এম নোমানসহ সংগঠনের নেতৃবৃন্দ।

সমাবেশে বক্তারা অবিলম্বে কুরআনবিরোধী কালো আইন  বাতিলের দাবি জানান। একই সঙ্গে তারা দাবি করেন, দেশের ৭০ শতাংশ জনগণ গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে রায় দিয়েছে।

 জনগণের এ রায় দ্রুত বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানান তারা।

🔔 শিরোনাম
৭২ ঘন্টার মধ্যে বদলির অদলবদল, অফিস সহকারীর খুঁটির জোর কোথায় মানবতাবিরোধী মামলায় ওবায়দুল কাদেরসহ ৭ আসামির মৃত্যুদণ্ড স্থানীয় নির্বাচনে বিএনপি একক প্রার্থীকে সমর্থন দিবে দলের সিদ্ধান্তের বাহিরে গেলে কঠোর পদক্ষেপ- জি কে গউস শান্তিগঞ্জে 'নৌকাবাইচ' ঘিরে উত্তেজনা, বন্ধের দাবি প্যানেল চেয়ারম্যানের চু রি র অ ভি যোগে তিনজনকে বেঁধে অ মা নুষিক নি র্যা তন, দুইটি মন্ত্রণালয়ের স্থায়ি কমিটির সদস্য হলেন এমপি কয়ছর সিলেট ও সুনামগঞ্জ সীমান্তে ৩৬ লাখ টাকার চো'রা'চালানি মালামাল আ'টক কোটি টাকা রাজস্ব দিয়ে মৎস্য আহরণ থেকে বঞ্চিত মৎস্যজীবী রাতে টর্চলাইট জ্বালিয়ে ছাতকের দুই গ্রামের সং ঘ র্ষে আ হ ত ৩০ ছাতকে পুলিশের অভিযানে ইয়া'বা সহ ৩ জন বিভিন্ন মামলার আরো ৪ আসামী গ্রে'ফ'তার।