https://onetv24.com/

1270

sunamganj

সুনামগঞ্জ

তাহিরপুরে ব জ্র পা তে যুবকের মৃ ত্যু

প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৬ ১১:৩৮
প্রতিবেদক: মনিরাজ শাহ , তাহিরপুর

ছবি: সংগৃহীত

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় বালুবাহী নৌকা নিয়ে যাওয়ার পথে বজ্রপাতে মো. শিপু মিয়া (৩৫) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল আনুমানিক ৬টার দিকে উপজেলার মাটিয়ান হাওরের মাঝামাঝি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শিপু মিয়া উপজেলার বালিজুরী ইউনিয়নের নয়াহাটি গ্রামের আতাবুর রহমানের বড় ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, শিপু মিয়া বুধবার রাতে বাড়িতে ছিলেন। বৃহস্পতিবার ভোরে বালুবাহী নৌকা নিয়ে টেকেরঘাটের উদ্দেশে রওনা হন তিনি। পথে মাটিয়ান হাওরের মাঝামাঝি এলাকায় সকাল আনুমানিক ৬টা থেকে ৭টার মধ্যে বজ্রপাতের শিকার হন। এতে তিনি গুরুতর আহত হন।

পরে নৌকায় থাকা লোকজন দ্রুত তাকে উদ্ধার করে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তাহিরপুর থানার ইনচার্জ ফারুক আহাম্মদ বলেন, হাওরে বজ্রপাতে এক যুবকের মৃত্যুর বিষয়টি তাঁরা জেনেছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। 

🔔 শিরোনাম
৭২ ঘন্টার মধ্যে বদলির অদলবদল, অফিস সহকারীর খুঁটির জোর কোথায় মানবতাবিরোধী মামলায় ওবায়দুল কাদেরসহ ৭ আসামির মৃত্যুদণ্ড স্থানীয় নির্বাচনে বিএনপি একক প্রার্থীকে সমর্থন দিবে দলের সিদ্ধান্তের বাহিরে গেলে কঠোর পদক্ষেপ- জি কে গউস শান্তিগঞ্জে 'নৌকাবাইচ' ঘিরে উত্তেজনা, বন্ধের দাবি প্যানেল চেয়ারম্যানের চু রি র অ ভি যোগে তিনজনকে বেঁধে অ মা নুষিক নি র্যা তন, দুইটি মন্ত্রণালয়ের স্থায়ি কমিটির সদস্য হলেন এমপি কয়ছর সিলেট ও সুনামগঞ্জ সীমান্তে ৩৬ লাখ টাকার চো'রা'চালানি মালামাল আ'টক কোটি টাকা রাজস্ব দিয়ে মৎস্য আহরণ থেকে বঞ্চিত মৎস্যজীবী রাতে টর্চলাইট জ্বালিয়ে ছাতকের দুই গ্রামের সং ঘ র্ষে আ হ ত ৩০ ছাতকে পুলিশের অভিযানে ইয়া'বা সহ ৩ জন বিভিন্ন মামলার আরো ৪ আসামী গ্রে'ফ'তার।