https://onetv24.com/

1269

sunamganj

সুনামগঞ্জ

তাহিরপুরে বন্যা পূর্ব প্রস্তুতি ও আগাম সাড়াদান মহড়া অনুষ্ঠিত

প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৬ ১৭:১১
প্রতিবেদক: স্টাফ রিপোর্টার

ছবি: ওয়ান টিভি

সুনামগঞ্জের তাহিরপুরে পূর্বাভাস ভিত্তিক আগাম সাড়াদান ও এসআরএসপি প্রকল্পের আওতায় বন্যা পূর্ব প্রস্তুতি ও আগাম সাড়াদান মহড়া অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালে উপজেলার রায়পাড়া কালী বাড়ি সংলগ্ন মাঠে এই মহড়া অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী হাসান মানিক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জুনাব আলী।

সেন্টার ফর ন্যাচারাল রিসোর্স স্টাডিজ এর বাস্তবায়নে ও বিশ্ব খাদ্য কর্মসূচি (WFP)-এর সহযোগিতায় আয়োজিত অনুষ্ঠানে সিএনআরএস উপজেলা সমন্বয়কারী ছাইফুল চৌধুরীর সঞ্চালনায় উপজেলা বিএনপির আহ্বায়ক বাদল মিয়া ও যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান উজ্জ্বলসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। 

অনুষ্ঠানে প্রাকৃতিক দূর্যোগ ও বন্যা পরিস্থিতি মোকাবেলায় আগাম প্রস্তুতি এবং করণীয় বিষয়াবলী তুলে ধরা হয়।

এ সময় প্রকল্প সমন্বয়কারী সৌরভ ক্রান্তি রায়, বিশ্ব খাদ্য কর্মসূচী প্রতিনিধি মাকসুদুল কবীর আজাদসহ স্থানীয় বিভিন্ন স্তরের জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও এলাকার জনসাধারণ উপস্থিত ছিলেন৷

🔔 শিরোনাম
৭২ ঘন্টার মধ্যে বদলির অদলবদল, অফিস সহকারীর খুঁটির জোর কোথায় মানবতাবিরোধী মামলায় ওবায়দুল কাদেরসহ ৭ আসামির মৃত্যুদণ্ড স্থানীয় নির্বাচনে বিএনপি একক প্রার্থীকে সমর্থন দিবে দলের সিদ্ধান্তের বাহিরে গেলে কঠোর পদক্ষেপ- জি কে গউস শান্তিগঞ্জে 'নৌকাবাইচ' ঘিরে উত্তেজনা, বন্ধের দাবি প্যানেল চেয়ারম্যানের চু রি র অ ভি যোগে তিনজনকে বেঁধে অ মা নুষিক নি র্যা তন, দুইটি মন্ত্রণালয়ের স্থায়ি কমিটির সদস্য হলেন এমপি কয়ছর সিলেট ও সুনামগঞ্জ সীমান্তে ৩৬ লাখ টাকার চো'রা'চালানি মালামাল আ'টক কোটি টাকা রাজস্ব দিয়ে মৎস্য আহরণ থেকে বঞ্চিত মৎস্যজীবী রাতে টর্চলাইট জ্বালিয়ে ছাতকের দুই গ্রামের সং ঘ র্ষে আ হ ত ৩০ ছাতকে পুলিশের অভিযানে ইয়া'বা সহ ৩ জন বিভিন্ন মামলার আরো ৪ আসামী গ্রে'ফ'তার।