https://onetv24.com/

1265

sunamganj

সুনামগঞ্জ

দিরাইয়ে ৯৬ পিস ইয়াবাসহ গ্রে প্তা র ৪

প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৬ ২০:৫৫
প্রতিবেদক: দিরাই প্রতিনিধি

ছবি: সংগৃহীত

সুনামগঞ্জের দিরাইয়ে পুলিশের পৃথক অভিযানে ৯৬ পিস ইয়াবাসহ এক ব্যক্তি, জিআর পরোয়ানাভুক্ত দুই আসামি এবং মাদক সেবন করে জনশৃঙ্খলা বিনষ্টের অভিযোগে আরও এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

রোববার (১৩ সেপ্টেম্বর) দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলামের নেতৃত্বে এসব অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, দিরাই থানার এসআই রেজাউল করিমের নেতৃত্বে একটি দল চরনারচর ইউনিয়নের পেরুয়া বক্তারপুর এলাকায় অভিযান চালিয়ে ৯৬ পিস ইয়াবাসহ হুমায়ুন কবির (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে। তিনি শাল্লা উপজেলার আটগাঁও পশ্চিমপাড়ার নুর মিয়ার ছেলে।

অপর অভিযানে রাজানগর ইউনিয়নের গচিয়া বাজারের মাছের বাজারের সামনে থেকে মাদক সেবন করে জনশৃঙ্খলা বিনষ্টের অভিযোগে সজিব মিয়া (৩৮) নামে একজনকে গ্রেপ্তার করা হয়। তিনি গচিয়া গ্রামের মৃত আকিল মাহমুদের ছেলে।

এ ছাড়া জিআর পরোয়ানাভুক্ত আসামি হাছন মিয়া (৩৫) ও হোছন মিয়া (৩০) নামে দুই ভাইকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা দিরাই উপজেলার ঘাগটিয়া গ্রামের রম উল্লা ওরফে করিমের ছেলে।

দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি ) আমিনুল ইসলাম জানান, গ্রেপ্তার চারজনের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। পরে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

🔔 শিরোনাম
৭২ ঘন্টার মধ্যে বদলির অদলবদল, অফিস সহকারীর খুঁটির জোর কোথায় মানবতাবিরোধী মামলায় ওবায়দুল কাদেরসহ ৭ আসামির মৃত্যুদণ্ড স্থানীয় নির্বাচনে বিএনপি একক প্রার্থীকে সমর্থন দিবে দলের সিদ্ধান্তের বাহিরে গেলে কঠোর পদক্ষেপ- জি কে গউস শান্তিগঞ্জে 'নৌকাবাইচ' ঘিরে উত্তেজনা, বন্ধের দাবি প্যানেল চেয়ারম্যানের চু রি র অ ভি যোগে তিনজনকে বেঁধে অ মা নুষিক নি র্যা তন, দুইটি মন্ত্রণালয়ের স্থায়ি কমিটির সদস্য হলেন এমপি কয়ছর সিলেট ও সুনামগঞ্জ সীমান্তে ৩৬ লাখ টাকার চো'রা'চালানি মালামাল আ'টক কোটি টাকা রাজস্ব দিয়ে মৎস্য আহরণ থেকে বঞ্চিত মৎস্যজীবী রাতে টর্চলাইট জ্বালিয়ে ছাতকের দুই গ্রামের সং ঘ র্ষে আ হ ত ৩০ ছাতকে পুলিশের অভিযানে ইয়া'বা সহ ৩ জন বিভিন্ন মামলার আরো ৪ আসামী গ্রে'ফ'তার।